ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে ইতালিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশি খ্রিস্টান ধর্মাবলম্বীরা বড়দিন উদযাপন করেছে। এই উপলক্ষে দেশটির রাজধানী রোমে স্থানীয় একটি হল রুমে আয়োজন করা হয় বড়দিনের এই উৎসব।
তবে করোনা পরিস্থিতি কিছুটা নাজুক থাকায় বিধিনিষেধ মেনে এবং সীমিত পরিসরে করা হয় এই আয়োজন।
সামাজিক ব্যক্তিত্ব কমল চালর্স রোজারিও এর উপস্থাপনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন-প্লাসিড মেন্ডেজ, জেফ্রি ফারনান্ডেজ, সনেট ডি কস্তা, লিটা মিউরেল ডি কস্তা, লিটু সলোমন বৈরাগীসহ অনেকে।
আয়োজনে ছোট ছোট শিশু ও কিশোরীদের নিয়ে কেক কাটা হয় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনে যিশু খ্রিস্টের আরাধনায় কীর্তন ও ভোজন পরিবেশন করেন।