২০২০ সালে শ্রীলঙ্কার সঙ্গে চীনের রপ্তানি বাণিজ্য নিম্নমুখী হয়েছে। এরমধ্যে দেশটির চা চালানও আছে। বিশেষজ্ঞরা এই তথ্য জানিয়েছেন।
এছাড়া গত পাঁচ বছরের মধ্যে হংকংয়ের সঙ্গে শ্রীলঙ্কার যে দ্বিপাক্ষিক বাণিজ্য রয়েছে তা ২০২০ সালে তীব্রভাবে নিম্নমুখী। কাপিলা বান্দারা নামে এক বিশেষজ্ঞ সানডে টাইমসে এসব লিখেছেন।
তিনি আরো লিখেছেন, ২০২০ সালে চীনে শ্রীলঙ্কার রপ্তানি ২২৩ মিলিয়ন মার্কিন ডলারে নেমে এসেছে, যা ২০১৯ সালে ছিল ২২৯ দশমিক শূন্য ৬ মিলিয়ন মার্কিন ডলার এবং ২০১৮ সালে ছিল ২৩০ দশমিক ৫৯ মার্কিন ডলার।
২০২০ সালে শ্রীলঙ্কার মোট বাণিজ্যের মধ্যে চীনের সঙ্গে হয়েছে ২ দশমিক ২২ শতাংশ, অন্যদিকে যুক্তরাষ্ট্রের ২৪ দশমিক ৯ শতাংশ, যুক্তরাজ্যের ৯ দশমিক শূন্য ৬ শতাংশ এবং জার্মানির ৫ দশমিক ৬৮ শতাংশ।
কাপিলা বান্দারা আরো লিখেছেন, শ্রীলঙ্কা চীন থেকে তিন দশমিক ৫৭ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানি করেছে, যেখানে শ্রীলঙ্কা থেকে চীন কিনেছে মাত্র ২২৩ মিলিয়ন মার্কিন ডলারের।