ভারী তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্য। বিশেষ করে ক্যালিফোর্নিয়া রাজ্যে ভয়াবহ অবস্থা বিরাজ করছে। যা গত ৫০ বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে।
ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লেক তাহো এলাকায় ২০২ দশমিক ২ ইঞ্চি পর্যন্ত বরফের স্তর রেকর্ড করা হয়েছে। যা বিগত ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ।
সবশেষ ১৯৭০ সালে ১৭৯ ইঞ্চি পর্যন্ত বরফের স্তর রেকর্ড করা হয়েছিল ক্যালিফোর্নিয়ায়।
এদিকে জাপান এবং চীনও ভারী তুষারপাতের কবলে পড়েছে। তুষারপাতে রাস্তাঘাট ঢেকে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। পাছপালা, ঘরবাড়ি রাস্তাঘাটে জমেছে বরফের পুরু স্তর। পরিচ্ছন্নকর্মীদের পাশাপাশি স্থানীয়রাও পরিষ্কার করছেন আশপাশের রাস্তাঘাট।