বঙ্গবন্ধু হাই-টেক সিটি রেলওয়ে স্টেশন বাংলাদেশের একটি ‘বি’ শ্রেণির রেলওয়ে স্টেশন, যা গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বঙ্গবন্ধু হাই-টেক সিটির পশ্চিম পাশে অবস্থিত। স্টেশনটি ২০১৮ সালের ১ নভেম্বর উদ্বোধন করা হয়।
স্টেশনটি এখনো পুরোপুরি চালু হয়নি। ঢাকার কমলাপুর স্টেশনের আদলে তৈরি করা হয়েছে এটি। সৌন্দর্য বাড়াতে ব্যবহৃত কাচ নিম্নমানের হওয়ায় তা ভেঙে পড়ছে। ভাঙা স্হান দিয়ে যে কেউ ঢুকে পড়তে পারে। সেজন্য টিন দিয়ে ঢেকে দেওয়া হয়েছে ভাঙা স্হান। দীর্ঘদিনেও কর্তৃপক্ষ ভাঙা স্হান মেরামতে কোনো ব্যবস্হা গ্রহণ করেনি।
বঙ্গবন্ধু হাইটেক সিটির স্টেশন মাস্টার তাওলাদ হোসেন বলেন, বহিরাগতরা এসব গ্লাস ভেঙেছে। ইতিমধ্যেই ঊর্ধ্বতন মহলকে বিষয়টি অবহিত করা হয়েছে। ভাঙা স্হান মেরামতে খুব দ্রুত ব্যবস্হা গ্রহণ করা হবে।