গীতিকার মেহবুবুল হাসান রাসেলের (৪৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি রাসেল ও’নীল নামে পরিচিত। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন লিচু বাগান এলাকার নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানা গেছে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ডিউটি অফিসার মো. সাইদুর রহমান গণমাধ্যমে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পরিবারের বরাত দিয়ে তিনি জানান, রাতের খাবার শেষে নিজের রুমে যান রাসেল। পরে রাত সাড়ে ১১টার দিকে পরিবারের অন্য সদস্যরা ডাকাডাকির পর দরজা না খোলায় খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা এটি আত্মহত্যা। তবে তদন্তের পর এর প্রকৃত কারণ সম্পর্কে জানা সম্ভব হবে বলে জানান মো. সাইদুর রহমান।
তিনি বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।