শাবনূরের ছেলেও করোনা আক্রান্ত

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন শাবনূর। সেখান থেকেই আরেকটি দুঃসংবাদ জানালেন ঢাকাই ছবির সর্বকালের অন্যতম সফল এই অভিনেত্রী। তার একমাত্র ছেলে আইজানও করোনা আক্রান্ত।

রবিবার (২ জানুয়ারি) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আবারও অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে সকলকে জানাচ্ছি, আমি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে আসার একদিন পরই আমার একমাত্র ছেলে আইজানেরও করোনা ভাইরাস ধরা পড়েছে। এখন সে বাসায় আইসোলেশনে আছে। গত বুধবার, ২৯শে ডিসেম্বর আমার ছেলের জন্মদিন ছিল কিন্তু নিজে হাসপাতালে ভর্তি থাকায় তার পাশে থাকতে পারিনি।’

শাবনূর ও তার ছেলে

শাবনূর আরও লিখেছেন, ‘সবার কাছে আমার বিনীত অনুরোধ আপনারা আইজানের জন্য দোয়া করবেন। মহান আল্লাহ পাক যেন আমার নয়নের মনিকে শিগগিরই সুস্থ করে দেন।’

দীর্ঘদিন ধরেই সেখানে ছেলে আইজান, মা, ভাই, বোনসহ বসবাস করছেন শাবনূর। মাঝেমধ্যে দেশে এলেও খুব বেশি সময় থাকেন না। অনেক দিন নতুন সিনেমায় অভিনয় না করলেও শাবনূরের জনপ্রিয়তায় ভাটা পড়েনি। ভক্তদের কাছে তার আবেদন যেন আগের মতোই।

ইত্তেফাক/বিএএফ