খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার বার বলে, আমি আর প্রধানমন্ত্রী হতে চাই না, দলের প্রধান হতে চাই না। উনি না চাইলেও আমাদের স্বার্থে দেশের স্বার্থে শেখ হাসিনাকে দরকার। আগামী ৩১ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচন। ৮টি ইউনিয়নে নৌকার প্রার্থী নির্বাচন করা হয়েছে। নৌকা আমার না শেখ হাসিনার নৌকা। আপনারা শেখ হাসিনার নৌকাকে ভোট দিবেন।
রবিবার (২ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রাধানগরে শিব নদীর উপর ভায়াড্রাক্টসহ পল্লী সড়ক গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় ব্রিজের নির্মাণ কাজের উদ্বোধন শেষে এক জনসভায় খাদ্যমন্ত্রী এ কথা বলেন।
এসময় বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, নওগাঁ জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আবেদ হোসেন মিলন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, সরকার কামাল হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, সাবেক সহ-সভাপতি খালেকুজ্জামান তোতা প্রমুখ।