২০২১ সালে বেশ কিছু তিব্বতীয়ন লেখক, বুদ্ধিজীবী ও শিল্পীদের বন্দি ও আটক করেছে চীন। তিব্বতের নির্বাসিত সরকারের মুখপাত্র তেনজিন লক্ষী এসব কথা বলেন।
তিনি আরো বলেছেন, তিব্বতের বিষয় এখনো জীবন্ত এবং এটি চীনের এখনো অন্যতম ইস্যু। ২০২২ সালের শুরুতে ভারতীয় বার্তা সংস্থা এএনআই'কে বলেন, ২০২১ সালে তিব্বতে অনেক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে।
তেনজিন বলেন, অনেক রাজনৈতিক নেতা তিব্বত সফর করেছেন এবং সারা বছরজুড়ে তারা ধারণা করেছেন তিব্বত ধীরে ধীরে মৃত্যুর মুখে ছিল কিন্তু তারা এখন বুঝতে পেরেছেন তিব্বত এখনো পুড়ছে।
এই মুখপাত্র আরো বলেছেন, তিব্বত এখনো চীনের প্রধান সমস্যাগুলোর একটি, এবং এটি দমন করতে চীন আরো যুদ্ধাংদেহী। তারা তিব্বতের সমস্ত ঐতিহ্যের নিন্দা করছিল এবং তারা তিব্বতের সব ঐতিহ্যকে মুছে ফেলছে।
এছাড়া তিব্বতের অনেক স্কুল ধবংস করা হয়েছে এবং বন্ধ করে দেওয়া হয়েছে, বলে এই মুখপাত্র।