বগুড়ায় প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়েছেন স্বেচ্ছাসেবলীগের দুই নেতা। রবিবার (২ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে শহরের সালগ্রাম ডাবতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার তথ্য নিশ্চিত করে বগুড়া সদর থানার পরিদর্শক (অপারেশন) শাহিনুজ্জামান জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক।
গুলিবিদ্ধরা হলেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজমুল হাসান ও আপেল। তারা বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে নাজমুল হাসান অরেঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সহ সম্পাদক পদে রয়েছেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, সন্ধ্যার দিকে নাজমুল তার বন্ধুবান্ধবদের সঙ্গে ডাবতলা মোড়ে আড্ডা দিচ্ছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে অন্তত ছয় সাতজন জন এসে তাদেরকে উদ্দেশ্য করে গুলি করে পালিয়ে যায়। তবে ঠিক কারা এবং কি কারণে তাদের ওপর এমন হামলা চালিয়েছে সে বিষয়ে বিস্তারিত আর কিছু জানা যায়নি।