মজিদপুরে বেইলি ব্রিজ ভেঙে মালবোঝাই ট্রাক খালে

জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর নামক স্থানে বেইলি ব্রিজের পাটাতন ভেঙে মালবোঝাই ট্রাক খালে পড়ে গেছে। সড়ক ও জনপদ অধিদপ্তরের আওতাধীন জগন্নাথপুর-পাগলা-রানীগঞ্জ আউশকান্দি ভায়া ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এর ফলে আজ বিকাল ৫টা থেকে জগন্নাথপুরের সঙ্গে সুনামগঞ্জ জেলা শহরের সরাসরি যানচলাচল বন্ধ রয়েছে।

জানা যায়, একটি বালু ভর্তি ট্রাক উপজেলা সদর থেকে কলকলিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। ট্রাকটি মজিদপুর বেইলি ব্রিজে ওঠার সঙ্গে সঙ্গে ব্রিজটির মাঝখানের পাটাতন ও রেলিং ভেঙে খালে পড়ে যায়। এতে কেউ হতাহতে ঘটনা না ঘটলেও মালবাহী ট্রাকটির ব্যাপক ক্ষতি হয়েছে।

আরও পড়ুনঃ মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সুনামগঞ্জ সড়ক ও জনপদ অধিদপ্তর থেকে জানা যায়, বেইলি ব্রিজটি ভেঙে পড়ার কারণে ব্রিজের পাশ দিয়ে বিকল্প সড়কের কাজ দ্রুত গতিতে চলছে। শিগগিরই যান চলাচলের ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বেইলি ব্রিজ ভেঙে পড়ার কারণে জেলা সদরের সঙ্গে যাতায়াতকারী জনসাধারণ চরম দুর্ভোগে পড়েছেন।

ইত্তেফাক/নূহু