নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে (নাসিক) স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকারকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। গত রবিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে বলা হয়, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের পদ থেকে আপনাকে প্রত্যাহার করা হয়েছে।
সোমবার এই সংবাদে আইভীর সমর্থকরা উল্লাস করলেও বিএনপির স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার রাতে বলেন, আমাকে প্রত্যাহার করা হয়েছে এটা সত্য হলে আমি মনে করি- দল একটি সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছেন। এখন আমি কোনো দলের নই। আমি সমগ্র নগরবাসীর।
এদিকে বিএনপি নেতারা জানান, নির্বাচনকালীন তৈমুরকে দুটি পদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি বিএনপি একটি কৌশল মাত্র। নির্বাচনের পর তৈমুর তার স্ব স্ব পদে ফিরে যাবেন।