জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মো. আক্তারুজ্জামান সোহেলকে সভাপতি ও হাবিবুর রহমান লিটনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভাপতি মো. আক্তারুজ্জামান সোহেল বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ্ এন্ড ইনফরমেটিক্স বিভাগের ৪২তম আবর্তনের শিক্ষার্থী। এছাড়া সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৪৩তম আবর্তনের শিক্ষার্থী।
আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। জাবি শাখা ছাত্রলীগের বিগত কমিটিতে সোহেল ও লিটন সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেন।
এর আগে, গত ১৭ অক্টোবর রাতে কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জাবির মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।