কয়েকদিন আগে পাক সেনাদের সঙ্গে সীমান্ত সংঘাতে জড়িয়েছিল তালেবান। এবার আফগানিস্তানের জাজওয়ান প্রদেশের খুমাব জেলার সীমান্তে উজবেক সীমান্তরক্ষীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় তালেবান সেনারা।
আফগান সংবাদমাধ্যম খামা প্রেস সূত্রে খবর, সোমবার ৩ জানুয়ারি উজবেক সেনাদের সঙ্গে লড়াইয়ে জড়ায় তালিবানবাহিনী। কারণ, সীমান্ত পেরিয়ে উজবেকিস্তানে ঢুকে যাওয়ায় এক আফগান নাগরিককে গুলি করে হত্যা করে উজবেক বর্ডার পুলিশ। এই খবরের সত্যতা স্বীকার করেছে জাজওয়ান প্রদেশে তালিবান তথ্য-সংস্কৃতি বিভাগের শীর্ষকর্তা হিলাল বালখি।
এদিকে, অনুপ্রবেশ করার অভিযোগে এক আফগান নাগরিককে জীবন্তে সমাধি দেয় উজবেক বাহিনী।
কয়েকদিন আগেই আফগান-পাক সীমান্তে পাকিস্তানি ফৌজকে কাঁটাতারের বেড়া বসাতে বাধা দেয় তালিবান। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায় ঘটনাটি ঘটে আফগানিস্তানের নিমরোজ প্রদেশে। সেখানেই সংঘাতে জড়ায় দুই পক্ষ।
স্থানীয় জনগণের দাবি আফগান সীমান্তের প্রায় ১৫ কিলোমিটার ভিতরে এসে ঘাঁটি গাড়ার চেষ্টা করে পাক সেনারা। তারপর পাক সেনার কাঁটাতারে বেড়া দেওয়ার চেষ্টা করলএ তাদের আটকে দেয় ওই অঞ্চলে মোতায়েন তালিবান রক্ষীরা।