লাকীর বিরুদ্ধে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ

শিল্পকলা একাডেমির মহা পরিচালক লিয়াকত আলী লাকীর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিসহ ভুয়া বিল ভাউচারের মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাতসহ বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের অভিযাগ উঠেছে। আর্থিক অনিয়মের এই অভিযোগ অনুসন্ধানে টিম গঠন করেছে দুর্নীতি দমন কমিশন।

দুদক কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম ও সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়ার সমন্বয়ে টিম গঠন করা হয়েছে। পরিচালক সৈয়দ ইকবাল হোসেনকে ওই টিমের তদারককারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অনুসন্ধানকারী টিমকে অভিযোগটি দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ মোতাবেক অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

ইত্তেফাক/বিএএফ