নির্বাচনি সহিংসতা: চাঁদপুরে নিহত ২

চাঁদপুরের কচুয়া ও হাইমচরে প্রার্থীদের সমর্থকদের মধ্যে পৃথক সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এরমধ্যে একজন কচুয়ার ও আরেকজন হাইমচরের। পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে সহিংসতায় তারা মারা যান বলে জানিয়েছেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ। 

ইউপি সদস্যদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ছুরিকাঘাতে শরীফ নামের একজন নিহত হন। আরেকজনের মৃত্যু হয় হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের ইশানবালা ৬ নম্বর ওয়ার্ডে। তবে তার নাম এখন পর্যন্ত জানা যায়নি। দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণ ঘটাতে গিয়ে তিনি গুরুতর আহত হন। 

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, নীল কমল ইউনিয়নে একজনের মৃত্যু হয়েছে। তবে তার নাম ঠিকানা জানাযায়নি। অজ্ঞাত হিসেবে আছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।