মুক্তির ঘোষণার পর দিনই স্থগিত সিয়াম-পূজার ‘শান’

মুক্তি দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণার ২৪ ঘণ্টা না পেরুতেই স্থগিত করা হলো সিয়াম আহমেদ ও পূজা চেরীর আলোচিত চলচ্চিত্র ‘শান’। করোনা পরিস্থিতি নেতিবাচক দিকে যাওয়ায় ৭ জানুয়ারি ছবিটির মুক্তি স্থগিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্মম্যান প্রডাকশন।

পরিস্থিতি স্বাভাবিক না হলে এটি আপাতত মুক্তি পাবে না। নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান। দেশের করোনা-পরিস্থিতি স্বাভাবিক হলেই সিনেমাটি মুক্তি দেওয়া হবে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় সংবাদ সম্মেলনে ‘শান’ ছবি মুক্তির তারিখ ঘোষণা করা হয়।

পুলিশ অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমাটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা এম রাহিম। গল্প লিখেছেন আজাদ খান; চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নাজিম উদ দৌলা। 

এতে আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, অরুণা বিশ্বাস, চম্পা, হাসান ইমাম, মুরাদ পারভেজ, ডন প্রমুখ। ছবিটি পরিবেশনায় আছে জাজ মাল্টিমিডিয়া।

ইত্তেফাক/বিএএফ