ঢাকাই সিনেমার জনপ্রিয় পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা কাজী হায়াৎ সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। কয়েকদিন হাসপাতালে থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ফিরেছিলেন। স্বস্তি ফিরেছিল তার পরিবার ও সিনেমাপাড়ায়। কিন্তু আবারও অসুস্থ হয়ে পড়েছেন তিনি। তার শারীরিক অবস্থা খুবই নাজুক হওয়ায় তাকে ইউনাইটেড হাসপাতাল আইসিইউতে নেয়া হয়েছে।
হাসপাতালটির অ্যাডমিশন বিভাগ থেকে জানান হয়, মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে তাকে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি সিসিইউতে ডা. মমিনুজ্জামানের অধীনে চিকিৎসাধীন আছেন।
এছাড়া চলচ্চিত্র পরিচালক বিপ্লব শরীফ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘চলচ্চিত্রে আমার একমাত্র অভিভাবক...প্রখ্যাত পরিচালক, প্রযোজক ও অভিনেতা শ্রদ্ধেয় কাজী হায়াৎ অসুস্থ হয়ে ইউনাইটেড হাসপাতাল আইসিইউতে আছেন। ফেসবুকের সকল বন্ধুদের কাছে দোয়া কামনা করছি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। আমীন।’
সম্প্রতি এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ৪০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন কাজী হায়াৎ।
ইত্তেফাক/বিএএফ