ফারুকী-তিশার ঘরে এলো নতুন অতিথি, জানালেন সন্তানের নাম

প্রথমবার মা হলেন হলেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। বুধবার (০৫ জানুয়ারি) রাত ৮টা ২৭ মিনিটে তিনি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। তিশার অফিসিয়াল ফেসবুক পেজে সুখবরটি জানানো হয়েছে।

নবজাতক কোলে তিশার তোলা একটি ছবি পোস্ট করে লেখা হয়, ‘সে নিরাপদে ঈশ্বরের বাগান থেকে মা-বাবার বাসা আজ রাত ৮টা ২৭ মিনিটে পৌঁছেছে। আলহামদুলিল্লাহ। মা ও মেয়ে দু’জনই সুস্থ আছেন।’

এরই মধ্যে কন্যার নামও ঠিক করে ফেলেছেন নুসরাত ইমরোজ তিশা-মোস্তফা সরয়ার ফারুকী দম্পতি। তারা প্রথম সন্তানের নাম রেখেছেন ইলহাম নুসরাত ফারুকী।

ইত্তেফাক/বিএএফ