ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নে শুক্রবার রাতে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত অখিল সরকার কুষ্টিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। হাসপাতালে ভর্তির ৬ দিন পর বুধবার (৫ জানুয়ারি) সকাল ১১টার দিকে তিনি মারা যান।
অখিল সরকার কীর্তিনগর গ্রামের নিবারন সরকারের ছেলে। এ নিয়ে সারুটিয়া ইউনিয়নে নির্বাচনি সহিংসতায় ৩ জন মারা গেলেন।
শৈলকুপার থানার এস আই ও মামলার তদন্ত কর্মকর্তা আমির আলি জানান, শুক্রবার রাতে কাতলাগাড়ি বাজারে দুই দলে সংঘর্ষকালে অখিল সরকার আহত হন। ওই ঘটনায় আহত হারান বিশ্বাস শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর মারা যান। অখিল সরকারকে গুরুতর অবস্থায় কুষ্টিয়া মেডিক্যাল কলেজে রেফার করা হয়। বুধবার সকালে তার মৃত্যু হয়।
এদিকে নৌকার চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান মামুন জানান, নিহত অখিল সরকার তার সমর্থক ছিলেন।