যশোর সদরে আওয়ামী লীগ ১০, বিদ্রোহী ৫

যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়নপরিষদ নির্বাচনের বেসরকারি ফলাফল প্রকাশিত হয়েছে। ১০টি আওয়ামী লীগ মনোনীত ও ৫টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বুধবার ভোটগ্রহণ শেষে রাতে এ ফলাফল ঘোষণা করা হয়।

হৈবতপুর ইউনিয়নে আবু সিদ্দিক (আওয়ামী লীগ), লেবুতলা ইউনিয়নে আলিমুজ্জামান মিলন (আওয়ামী লীগ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী), ইছালীতে ফেরদৌসী ইয়াসমিন (আওয়ামী লীগ), নওয়াপাড়ায় হুমায়ুন কবীর তুহিন (আওয়ামী লীগ বিদ্রোহী), উপশহর ইউনিয়নে এহসানুর রহমান লিটু (আওয়ামী লীগ), কাশিমপুরে শরিফুল ইসলাম (আওয়ামী লীগ), চুড়ামনকাটিতে দাউদ হোসেন (আওয়ামী লীগ), দেয়াড়া ইউপিতে আনিসুর রহমান (আওয়ামী লীগ বিদ্রোহী), আরবপুর ইউনিয়নে মীর আরশাদ আলী রহমান (আওয়ামী লীগ), চাঁচড়া ইউপিতে শামীম রেজা (আওয়ামী লীগ বিদ্রোহী), রামনগর ইউপিতে মাহমুদুল হাসান লাইফ (আওয়ামী লীগ বিদ্রোহী), ফতেপুর ইউপিতে সোহরাব হোসেন (আওয়ামী লীগ), নরেন্দ্রপুর ইউপিতে রাজু আহমেদ (আওয়ামী লীগ বিদ্রোহী), কচুয়া ইউপিতে লুৎফর রহমান ধাবক (আওয়ামী লীগ), বসুন্দিয়া ইউপিতে রিয়াজুল ইসলাম খান রাসেল (আওয়ামী লীগ)।