বাংলামোটরে রাহাত টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

রাজধানীর বাংলামোটরে রাহাত টাওয়ারের ১১ তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিল খালিদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, সকাল ১১টার দিকে ভবনটিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।