নতুন রূপে র‌্যাংগস ইমার্টের যাত্রা শুরু

র‌্যানকন গ্রুপের রিটেইল ইলেকট্রনিকস প্রতিষ্ঠান র‌্যাংগস ইমার্ট নতুন রূপে আত্মপ্রকাশ করলো। বুধবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় র‌্যাংগস ইমার্টের রাজধানীর উত্তরার শোরুমে আনুষ্ঠানিকভাবে এই নতুন নাম ঘোষণা করা হয়। একইসঙ্গে সারাদেশে র‌্যাংগস ইমার্টের ৩৫টি শোরুম এই নামে নামকরণ করা হয়েছে।

নতুন নামে আত্মপ্রকাশের ঘোষণা দেন র‌্যাংগস ইমার্টের নির্বাহী পরিচালক কাজী আশিক উর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেড অব সেলস অ্যান্ড সার্ভিস সামির মুহাম্মাদ সালেহ। আতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্যামসাং বাংলাদেশের হেড অব সেলস সাদ বিন হাসান ও চ্যানেল ডেভেলপমেন্ট ম্যানেজার বদরুল আলম ও হিটাচি বাংলাদেশের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।

কাজী আশিক উর রহমান বলেন, নতুন এই যাত্রায় আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি আউটলেটে উন্নত পরিবেশ সৃষ্টির মাধ্যমে ক্রেতাকে ভালো অভিজ্ঞতা দিতে। শোরুম উন্নত করার পাশাপাশি আমাদের কর্মীদেরও আধুনিক প্রশিক্ষণ দিয়েছি। বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের পণ্যের সমাহার, সবচেয়ে ভালো ক্রয় সংক্রান্ত অভিজ্ঞতা এবং সর্বোত্তম পরিসেবা- এই তিনটি বিষয়কে নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।

উল্লেখ্য, র‌্যাংগস ইমার্ট স্যামসাং, হিটাচি, তোশিবা, প্যানাসনিক, হাইসেন্স, তোশিনসহ বিভিন্ন আন্তর্জাতিক  ব্র্যান্ডের ইলেকট্রনিকস সামগ্রীর ডিস্ট্রিবিউটর হিসেবে দেশব্যাপী কাজ করছে। -বিজ্ঞপ্তি