সরকারের বর্তমান মেয়াদের ৩ বছর পূর্তি উপলক্ষে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

আগামীকাল (৭ জানুয়ারি)  সন্ধ্যায় আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের ৩ বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, ‘প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের তিন বছর পূর্তি উপলক্ষে আগামীকাল (৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় ভাষণ দেবেন।’

বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বেসরকারি টিভি চ্যানেলগুলো ও রেডিও স্টেশনগুলোতে এক যোগে তার ভাষণটি সম্প্রচারিত হবে।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজয়ী হওয়ার পর, ২০১৯ সালের ৭ জানুয়ারি শেখ হাসিনা চতুর্থ বারের মতো (টানা তিনবার) প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। বাসস।