বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২২ উপলক্ষে যান চলাচলে বেশ কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। নির্দেশনা অনুযায়ী ১০ জানুয়ারি যানবাহন চালকদের হাতিরঝিল এলাকায় ডাইভারশন মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।
ডিএমপি ট্রাফিক বিভাগ জানায়, ঐ দিন সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২২ হাতিরঝিলে অনুষ্ঠিত হবে। এর ফলে ঐ এলাকায় যানবাহন চালকদের ডাইভারশন মেনে চলাচল করতে হবে।
এদিন রেইনবো ক্রসিং হয়ে যেসব যানবাহন হাতিরঝিল হয়ে গুলশান, বনশ্রী রামপুরা এবং বাড্ডায় যেতে ইচ্ছুক তারা মগবাজার, মৌচাক হয়ে যাবেন।
রামপুরা ইউলুপ এবং ইসলাম টাওয়ার দিয়ে যে সব গাড়ি হাতিরঝিলের মধ্য দিয়ে যেতে ইচ্ছুক তারা গুলশান বাড্ডা লিংক রোড হয়ে যাবেন। পুলিশ প্লাজা হয়ে যেসব গাড়ি হাতিরঝিলের মধ্য দিয়ে বিভিন্ন দিকে যেতে ইচ্ছুক তারা পুলিশ প্লাজা এবং শুটিং ক্লাবের মধ্যের রাস্তা দিয়ে বাড্ডা লিংক রোড হয়ে যাবেন।