ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১ জন হাসপাতালে

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তিনি ঢাকার বাসিন্দা । 

শুক্রবার (৭ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার এবং কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫২ জন। এর মধ্যে ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ৩১ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ২১ জন।

প্রতিবেদনে আরও বলা হয়, ১ জানুয়ারি ২০২২ থেকে ৭ জানুয়ারি ২০২২ পর্যন্ত সর্বমোট ভর্তি রোগীর সংখ্যা ৬২ জন। নতুন বছরে মৃত্যুর সংখ্যা দেখানো হয়েছে শূন্য।