ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফিলিপ কৌতিনহো বার্সেলোনায় থাকছেন না, এমন খবর গত কয়েক সপ্তাহ ধরেই ইউরোপের ফুটবল আকাশে ভাসছিল। কারণটা অনুনেয়, বার্সা কোচ জাভির ভবিষ্যত পরিকল্পনায় নেই কৌতিনহো। অবশেষে সেই গুঞ্জন সত্যি হলো। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলায় যোগ দিয়েছেন এই ফরোয়ার্ড।
শুক্রবার (৭ জানুয়ারি) এক টুইটে তথ্যটি নিশ্চিত করেছে অ্যাস্টন ভিলা। তাকে লোনে বা ধারে কিনে নিয়েছে ক্লাবটি। চলতি মৌসুমের বাকিটা সময় অ্যাস্টন ভিলার হয়ে খেলবেন কৌতিনহো।
এক বিবৃতিতে অ্যাস্টন ভিলা জানিয়েছে, ‘ফিলিপ কৌতিনহো এই মৌসুমের বাকি সময় ভিলা পার্কে কাটাবেন। এ ব্যাপারে সম্মত হয়েছে অ্যাস্টন ভিলা এবং এফসি বার্সেলোনা।’
‘খেলোয়াড়ের চিকিৎসা সম্পন্ন করা এবং ওয়ার্ক পারমিট পাওয়ার সাপেক্ষে চুক্তি সম্মত হয়েছে। পাশাপাশি কৌতিনহোকে বিক্রিরও অপশন রাখা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তিনি বার্মিংহাম পৌঁছাবেন।’
Welcome, Philippe Coutinho!