সাঁথিয়ায় ট্রাক চাপায় নিহত ২, আহত ২

পাবনায় সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকসহ ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছে। 

নিহতরা হলো উপজেলার পুটিগাড়া গ্রামের তারেক আলীর ছেলে ভ্যান চালক রবিউল (২৮) ও যাত্রী একই গ্রামের কহাইয়ের ছেলে আ. মমিন (৫০)। আহতরা হলো তৈলকপি গ্রামের রাজু ও অপর জন অজ্ঞাত। 
 
স্থানীয়রা জানায়, রবিবার সকাল সাড়ে ৭টার দিকে পাবনা- ঢাকা সড়কের তৈকপি নামক স্থানে আতাইকুলা গামী অটোভ্যান ভেঙ্গে রাস্তায় পরলে বিপরীতমুখী নগরবাড়ী গামী সার বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ২০-৮২০৩) অটোভ্যানকে চাপা দেয়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। ঘটনাস্থলেই ভ্যান চালক ও হাসপাতালে অটোভ্যানের যাত্রী মারা যান। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

মাধবপুর হাইওয়ে থানার এসআই মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চালক হেলপার পলাতক। লাশের আইনি প্রক্রিয়া চলছে।