সীতাকুণ্ডে ডাকাতকে গণপিটুনি

সীতাকুণ্ডে এক ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।  এ সময় অন্যরা পালিয়ে যায়।

গত শনিবার রাতে বারৈয়াঢালা ইউনিয়নের পশ্চিম লালা নগর গ্রামের জয়নাল আবেদীনের বাড়িতে তৌহিদের নেতৃত্বে একদল ডাকাত হানা দেয়। এ সময় বাড়ির লোকজন চিৎকার করলে এলাকাবাসী ডাকাতদের ঘিরে ফেলে। এ সময় মোরশেদ (৩৫) নামে এক ডাকাতকে ধরে এলাকাবাসী গণপিটুনি দেয়। পরে পুলিশ এসে মোরশেদকে থানায় নিয়ে যায়।

সীতাকুণ্ড মডেল থানার এসআই মো ইলিয়াছ  জানান, ডাকাত মোরশেদকে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।