ফতুল্লায় ট্রলারডুবি: আরও ২ মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে ট্রলারডুবির ঘটনার তামিম ও আবদুল্লাহ নামে নিখোঁজ আরও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১০ জানুয়ারি) সকালে তামিম ও আবদুল্লাহ এর মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ জনে। তবে এখনও নিখোঁজ রয়েছেন ২ জন।

রবিবার সকালে সদর উপজেলার ধর্মগঞ্জ এলাকা থেকে ৪ জন ও বিকালে আরও ২ জনের লাশ ধলেশ্বরী নদীতে ভাসতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলকে খবর দেয়। উদ্ধার হওয়া ৬ জনের মধ্যে ৪ জনের পরিচয় শনাক্ত করেছে পরিবার। তারা হলেন- জেসমিন আক্তার (৩২) ও তার মেয়ে তাসফিয়া (২) এবং কলেজ ছাত্র সাব্বির (১৮), জোসনা বেগম(৩৩)। 

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, ট্রলারডুবিতে নিখোঁজ ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে চেষ্টা চলছে।