দেশে ওমিক্রন শনাক্ত বেড়ে ৩০

দেশে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। সোমবার (১০ জানুয়ারি) জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটাতে (জিআইএসএআইডি) এ তথ্য পাওয়া গেছে।

সবশেষে গত শুক্রবার (৭ জানুয়ারি) সকাল পর্যন্ত দেশে ওমিক্রনে সংক্রমিত রোগীর সংখ্যা ছিল ২০ জন। আক্রান্তের ৩০ জনের সবাই ঢাকার।

গত ১০ ডিসেম্বর দেশে প্রথম ওমিক্রন শনাক্ত হয়। দেশে প্রথম অমিক্রনে সংক্রমিত হন জিম্বাবুয়েফেরত বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্য। তারা ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।