সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৫৮টির বা ৪১ দশমিক ৯১ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে ঢাকা ডাইংয়ের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস রবিবার ঢাকা ডাইংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৪ দশমিক ৫০ টাকায়। সোমবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৩ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ারদর ১ দশমিক ৫০ টাকা বা ৬ দশমিক ১২ শতাংশ কমেছে। এর মাধ্যমে ঢাকা ডাইং ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।
সোমবার ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে লাভেলোর ৪ দশমিক ৯৭ শতাংশ, কেডিএস এক্সেসরিজের ৪ দশমিক ৯২ শতাংশ, সোনালী পেপারের ৩ দশমিক ৫০ শতাংশ, আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ডের ৩ দশমিক ১৯ শতাংশ, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডের ৩ দশমিক ১৫ শতাংশ, সোস্যাল ইসলামী ব্যাংকের ৩ দশমিক ১৪ শতাংশ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৩ দশমিক ০৪ শতাংশ, আরএন স্পিনিংয়ের ২ দশমিক ৯৪ শতাংশ এবং মীর আখতার হোসাইনের শেয়ারদর ২ দশমিক ৯৩ শতাংশ কমেছে।