যেকারণে পপুলার লাইফে ঝোঁক বিনিয়োগকারীদের

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৭৮টির বা ৪৭ দশমিক ২১ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে পপুলার লাইফ ইনসিওরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস রবিবার পপুলার লাইফ ইনসিওরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৮২ টাকায়। সোমবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ৯০ দশমিক ২০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ারদর ৮ দশমিক ২০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে পপুলার লাইফ ইনসিওরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফারইস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্সের ৯ দশমিক ৯৮ শতাংশ, রংপুর ফাউন্ড্রির ৯ দশমিক ৯৮ শতাংশ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৯ দশমিক ৯৮ শতাংশ, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের ৯ দশমিক ৯৫ শতাংশ, বসুন্ধরা পেপারের ৯ দশমিক ৯৪ শতাংশ, কপারটেকের ৯ দশমিক ৮৯ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৯ দশমিক ৮৬ শতাংশ, একমি পেস্টিসাইডসের ৯ দশমিক ৮৩ শতাংশ এবং পাওয়ার গ্রিডের শেয়ারদর ৯ দশমিক ৭৩ শতাংশ বেড়েছে।