প্রাণঘাতী করোনাভাইরাসে ফের বিপর্যয়ের পথে বিশ্ব। ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনার সংক্রমণ। বুধবার জার্মানিতে নতুন করে করোনায় শনাক্ত হয়েছে ৮০ হাজারের বেশি জন। করোনার প্রাদুর্ভাব শুরুর পর এই সংখ্যা দেশটিতে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার দেশটিতে আক্রান্ত রোগীর সংখ্যা ৮০ হাজার ৪৩০ জন। এর আগে গত ২৬ নভেম্বর দেশটিতে দৈনিক সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা ছিল ৭৬ হাজারের বেশি জন। দেশটিতে এখন করোনা আক্রান্তের সংখ্যা ৭৬ লাখ ৬১ হাজার ৮১১জন।
এছাড়া বুধবার দেশটিতে করোনায় মারা গেছে ৩৮৪ জন। এতে দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১৪ হাজার ৭৩৫ জন।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের অন্যান্য দেশের তুলনায় দেশটিতে টিকা দেওয়ার হার কম। আল জাজিরা।