শিবচরে ৫ দিনব্যাপী ‘দাদা ভাই উৎসব-২০২২’ উদ্বোধন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উপলক্ষে মাদারীপুরে শিবচর উপজেলায় ৫ দিনব্যাপী ‘দাদা ভাই উৎসব-২০২২’ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার শিবচর পৌরসভা লিটন চৌধুরী স্কয়ারে দাদা ভাই ইলিয়াস আহমেদ চৌধুরী স্মৃতি সংসদ মাঠে উৎসব ও মেলা উদ্বোধন করেন শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লা। 

এই সময় আরও উপস্থিত ছিলেন পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শাজাহান মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন খান, উপজেলা যুবলীগ সভাপতি ইলিয়াস পাশা, সাধারণ সম্পাদক মো. খাইরুজ্জামান খান, শিবচর প্রেসক্লাব এক অংশের সাবেক আহ্বায়ক ও প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক প্রণব কুমার সাহা অপূর্বসহ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ও নানা শ্রেণি-পেশার মানুষ উৎসবে যোগ দেন।