ইমরান খানের ওপর ক্ষোভ বাড়ছে

গিলগিট বালতিস্তানে বিশাল বিক্ষোভ

পাকিস্তান অধিকৃত গিলগিট বালতিস্তানে বিক্ষোভে নেমেছে প্রতিবাদকারীরা। সোমবার প্রচণ্ড ঠাণ্ডা ও বরফ উপেক্ষা করে বিক্ষোভকারীরা কালোবাজারি ও খাদ্য সরবরাহের ঘাটতির বিরুদ্ধে বিক্ষোভ জানায়। 

শীতের মৌসুমে এই অঞ্চলের স্বাভাবিক জীবন কঠিন হয়ে পড়ে। প্রতিদিনের খাদ্যপণ্যের কালোবাজারি এবং সরকারি কর্তৃপক্ষের দূর্নীতি ওই অঞ্চলের মানুষের জীবন আরো দুর্বিষহ করে তুলেছে। 

পাক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনাসাফের (পিটিআই) ওপর বেজায় ক্ষুব্ধ গিলগিট বালতিস্তানের বাসিন্দারা। একই সঙ্গে তারা কালোবাজারি ও দূর্নীতির জন্য সরকারকে দায়ী করছে।  

গমের আটার তীব্র সংকটের মুখে পড়ায় বাসিন্দারা গিলগিট শহরের বিভিন্ন রাস্তা বন্ধ করে দিয়েছে। স্থানীয়রা বলছে, গমের কোটা পুনরুদ্ধার না করা,  মানসম্মত গম ও আটা না দেওয়া পর্যন্ত তারা পুরো গিলগিট-বালতিস্তান জুড়ে তাদের আন্দোলন চালিয়ে যাবে।

গিলগিট-বালতিস্তানকে অনগ্রসর ও অনুন্নত রাখার জন্য ইসলামাবাদের বিরুদ্ধে স্থানীয়দের মধ্যে চাপা ক্ষোভ রয়েছে।