মনোনয়নপত্র জমা দিলেন কাঞ্চন-নিপুণ-মিশা-জায়েদ

আগামী ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিএফডিসিতে আজ উৎসবমুখর পরিবেশে মিশা সওদাগর-জায়েদ খান ও ইলিয়াস কাঞ্চন-নিপুণ আক্তার প্যানেল তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বিকেল সাড়ে তিনটার দিকে মনোনয়নপত্র জমা দিয়েছে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন রিয়াজ, অমিত হাসান, নানা শাহ, নিরব, ইমন, সাইমন সাদিক, কেয়া, শাহানূর, জেসমিন আক্তার, গাঙ্গুয়াসহ অনেকে।

ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল মনোনয়নপত্র জমা দিয়েছে। ছবি: ইত্তেফাক

এদিকে বিকেল ৫টার দিকে মনোনয়নপত্র জমা দিয়েছে মিশা-জায়েদ প্যানেল। মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন ডিপজল, রুবেল, মৌসুমী, রোজিনা, অঞ্জনা, সুচরিতাসহ অনেকে।

মিশা-জায়েদ মনোনয়নপত্র জমা দিয়েছে। ছবি: সংগৃহীত

এছাড়া সতন্ত্রপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছে ডন। বিকেল ৪টার দিকে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এবার শিল্পী সমিতির নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন পীরজাদা হারুন। আরো দুজন সদস্য হলেন বিএইচ নিশান ও জাহিদ হোসেন। আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে।

ইত্তেফাক/বিএএফ