যৌন সম্পর্কের বিনিময়ে শিক্ষার্থীদের ভালো নম্বর, শিক্ষকের সাজা

ভালো নম্বর দেওয়ার বিনিময়ে শিক্ষার্থীদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতেন এক শিক্ষক। এমন অভিযোগে অভিযুক্ত এক শিক্ষকের দুই বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। এই ঘটনা মরক্কোতে। 

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, বুধবার দেশটির আদালত বিশ্ববিদ্যালয়ের এক অভিযুক্ত শিক্ষককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন। 

প্রতিবেদনে বলা হয়েছে, 'যৌন সম্পর্কের বিনিময়ে ভালো নম্বর'রের এমন ঘটনায় এই প্রথম দেশটিতে কেউ সাজা পেলেন।
 
দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি মরক্কোর কাসাব্লাঙ্কা শহরের হাসান আই ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের শিক্ষক। 

ওই শিক্ষককে সাজা দেওয়ার পর আদালত বলেছেন, তিনি যে আচরণ করেছেন, তা অশোভনীয়, সহিংস ও যৌন হয়রানিমূলক। 

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সামাজিক মাধ্যমে ২০২১ সালের সেপ্টেম্বরে ওই শিক্ষকের সঙ্গে শিক্ষার্থীদের ভালো নম্বর দেওয়ার বিনিময়ে যৌন সম্পর্ক   সংক্রান্ত খুদে বার্তা আদান-প্রদানের খবর ছড়িয়ে পড়ে। এরপর দেশটির সংবাদমাধ্যমগুলো এই ঘটনা সামনে আনে। শেষমেষ তা গড়ায় আদালত পর্যন্ত।