সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৫৬টির বা ৪১ দশমিক ২৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে রংপুর ফাউন্ড্রির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস বুধবার রংপুর ফাউন্ড্রির শেয়ারের ক্লোজিং দর ছিল ১৮৮ দশমিক ৩০ টাকা। বৃহস্পতিবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ২০৭ দশমিক ১০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ১৮ দশমিক ৮০ টাকা বা ৯ দশমিক ৯৮ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে রংপুর ফাউন্ড্রি ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।
বৃহস্পতিবার ডিএসইতে টপটেন গেইনার তালিকায় ওঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৯ দশমিক ৯৫ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্সের ৯ দশমিক ৯৫ শতাংশ, এপেক্স ফুডসের ৯ দশমিক ৯৫ শতাংশ, পেনিনসুলার ৯ দশমিক ৯১ শতাংশ, জেমিনি সী ফুডের ৮ দশমিক ৭৪ শতাংশ, প্রাণের ৮ দশমিক ৭৪ শতাংশ, এপেক্স ফুটওয়্যারের ৮ দশমিক ৬৯ শতাংশ, ওয়াটা কেমিক্যালের ৭ দশমিক ৯১ শতাংশ এবং পাওয়ার গ্রিডের শেয়ার দর ৬ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে।