কপিল শর্মা, ভারতীয় উপমহাদেশের ইতিহাসে অন্যতম সেরা কমেডিয়ানদের মধ্যে একজন। এটা নিয়ে অনেকে দ্বিমত পোষণ করতে পারেন। তবে তিনি যে বর্তমান সময়ের সেরা, তা অধিকাংশ লোকেই একবাক্যে স্বীকার করবে। এবার এই কমেডিয়ানের বায়োপিক নির্মাণ হতে যাচ্ছে।
‘ফানকার’ নামে সিনেমাটি (বায়োপিক) পরিচালনা করবেন ফুকরে খ্যাত পরিচালক মৃগদীপ সিং লাম্বা। আর প্রযোজনায় মহাবীর জৈন এবং লাইকা প্রোডাকশন। শুক্রবার (১৪ জানুয়ারি) এ ঘোষণা দিয়েছেন পরিচালক-প্রযোজক।
কপিল শর্মাকে আলাদাভাবে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। তার পরিচিতি বিশ্বব্যাপী। গত প্রায় এক দশক ধরে নিজের নামে কমেডি শো চালিয়ে আসছেন এবং এটির জনপ্রিয়তা এখনো তুঙ্গে। প্রথমে কালারস টিভিতে ‘কমেডি নাইটস উইথ কপিল’ নামে শো ছিল। এরপর ২০১৫ সাল থেকে একই ফরম্যাটে সনি টিভিতে ‘দ্য কপিল শর্মা শো’ নামে এটি চালু হয়। যা এখনো চলছে।
তার আগে দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ জিতেছেন এই কমেডিয়ান। এরপর সনি টিভির একটি কমেডি শোতে, টানা বেশ কয়েকটি সিজন জিতেছেন। বলিউডে দুটি সিনেমাও করেছেন, কিস কিসকো পেয়ার কারো ও ফিরাঙ্গি। আর কয়েকদিন পর ওটিটি প্লাটফর্মেও অভিষেক ঘটতে যাচ্ছে কপিলের। আগামী ২৮ জানুয়ারি নেটফ্লিক্সে ‘কপিল শর্মা: আই এম নট ডান ইয়েট’ নামে একটি সিরিজও আসছে তার। যেখানে নিজের জীবনের বিভিন্ন ঘটনা নিয়ে স্ট্যান্ডআপ করতে দেখা যাবে তাকে।
BIOPIC ON KAPIL SHARMA: 'FUKREY' DIRECTOR TO DIRECT... A biopic on #KapilSharma has been announced... Titled #Funkaar... #MrighdeepSinghLamba - director of #Fukrey franchise - will direct... Produced by #MahaveerJain [#LycaProductions]... #Subaskaran presents. #KapilSharmaBiopic pic.twitter.com/7LxhfKt4r6
— taran adarsh (@taran_adarsh) January 14, 2022