দ্বিতীয় বৌদ্ধ মূর্তি ধ্বংস করলো চীন 

তিব্বত এবং পশ্চিম চীনা অঞ্চলে সংখ্যালঘুদের ঐতিহ্য এবং সাংস্কৃতিকে ধ্বংস করতে চীন তাদের পদক্ষেপ চালিয়ে যাচ্ছে। গত মাসের শেষের দিকে চীনের শিচুয়ান প্রদেশে তিব্বতিদের পূজনীয় দ্বিতীয় বৌদ্ধ মূর্তিটি ধ্বংস করে দেশটি। 

রেডিও ফ্রি এশিয়ার (আরএফএ) খবরে বলা হয়েছে, মৈত্রেয় বুদ্ধের তিনতলা মূর্তি ধ্বংসের বিষয়টি যাচাই করতে বাণিজ্যিক স্যাটেলাইট চিত্র ব্যবহার করা হয়েছে। একটি সূত্রের বরাত দিয়ে আরএফএ জানিয়েছে, চীনা কর্তৃপক্ষ মূর্তি ধ্বংসের জন্য আবারও অবিশ্বাস্য কারণ দিয়েছে। 

চীনা কর্মকর্তারা বলেছেন, মৈত্রেয় বুদ্ধের তিনতলা উচ্চ মূর্তিটির মন্দিরে আগুন লাগলে তা থেকে বের হবার রাস্তা ছিল না। 

ওই সুত্র আরও যোগ করে, বেইজিং তিব্বতীদের নিজস্ব ধর্ম ও বিশ্বাস অনুশীলনের স্বাধীনতা না দিয়ে তিব্বতী বৌদ্ধধর্মকে 'চীনাকরণ' করার চেষ্টা করছে।