গায়ক-সুরকার রেজাউল করিমের ‘সাফল্য’

মো. রেজাউল করিম। একাধারে তিনি গায়ক, সুরকার, ব্লগার ও উদ্যোক্তা। ২০১৭ সালে ছোট এক স্টুডিও দিয়ে তার সংগীত জীবন শুরু করেন। কনসার্টসহ বিভিন্ন প্ল্যাটফর্মে পারফর্ম করে জনপ্রিয়তা অর্জন করেছেন। এর বাইরে তিনি একজন সফল উদ্যোক্তা। ডিজিটাল মার্কেটিং জগতে জনপ্রিয় নাম।

২০২২ সালের জানুয়ারি মাসে তার প্রথম অ্যালবাম রিলেজ হয়। তার প্রথম অ্যালবামের নাম ‘তুমার আমার প্রেম’। এতে ৫টি গান রয়েছে। রেজাউল করিম ও ফুয়াদ হাসান মিলে অ্যালবমটি তৈরি করেন। তারা দুইজন মিলেই অ্যালবামের গানগুলাতে সুর দেন। 

রেজাউল করিমের জনপ্রিয় গানের মধ্যে ‘যত গান গাই’, ‘ভাবনার পথে আমি’, ‘স্বপ্নের মাঝে মাঝে’, ইত্যাদি উল্লেখ্যযোগা।

মো. রেজাউল করিম। ছবি: সংগৃহীত

সংগীত জীবন নিয়ে তিনি বলেন, ‘আমি একজন শিল্পী ও সুরকার। এই কাজের জায়গাটি আমাকে অনুপ্রানিত করে। অনেক প্রতিকূলতার মধ্যেও নিজের স্বপ্নগুলো নিয়ে এগিয়ে যেতে চাই আমি। গানের আঙিনায় ভালো কিছুর ছাপ রাখতে চাই। সেই সঙ্গে দেশের জন্য কাজ করতে চাই।’

প্রসঙ্গত, ছোটবেলা থেকেই নতুন কিছু করার প্রবল আগ্রহ তাকে নানামাত্রিক সাফল্য এনে দিয়েছে। গান, সংগীতের নানা যন্ত্র নিয়ে যেমন মেতে থাকতেন তেমনি সবসময়ই চেষ্টা করতেন নতুন কিছু করার। সেই ভাবনা থেকেই ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিতে পা রাখা। অনেক স্বপ্ন নিয়ে তার কোম্পানি রেজাউল করিম ডিজিটাল চালু করেন। যার হাত ধরে আজ সাফল্যের পথে তিনি।