পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত

পীরগঞ্জে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পিতা করিমুল ইসলাম (৪৫) ও তার পুত্র আরমান হোসেন (১৪) নিহত হয়েছে। নিহত করিমুল উপজেলার ভাকুড়া বাগমারা গ্রামে মৃত ফাকাসু মোহাম্মদের ছেলে ও করিমুলের ছেলে আরমান। 

শনিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭ টায় পীরগঞ্জ- ঠাকুরগাঁও পাকা সড়কের চিলাছাপা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঠাকুরগাঁও থেকে পীরগঞ্জে আসার সময় মোটরসাইকেল আরোহী করিমুল ইসলাম ও আরমান হোসেন সঙ্গে পীরগঞ্জ থেকে ঠাকুরগাঁওগামী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিতা করিমুল ইসলাম নিহত হন। গুরুতর আহত পুত্র আরমান হোসেন কে স্থানীয়রা উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। 

ঘটনার সত্যতা স্বীকার করে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, ঘাতক পিকআপ ও চালককে আটক করা হয়েছে।