পোস্তগোলায় গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

রাজধানীর পোস্তগোলার শ্যামপুরে একটি গার্মেন্টেসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (১৫ জানুয়ারি) রাত ১১ টা ৪৫ মিনিটে লাল মসজিদের পাশে আলম গার্মেন্টসে এ ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 

ফায়ার সার্ভিসের কন্ট্রোল ইউনিটের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ দৈনিক ইত্তেফাক অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি। তবে আগুনের সূত্রপাত কীভাবে, সে বিষয়ে প্রাথমিকভাবে নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস।