ভোট দেওয়ার পর যা বললেন আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।

আজ রবিবার (১৬ জানুয়ারি) নারায়ণগঞ্জের শিশুবাগ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ডা. সেলিনা হায়াৎ আইভী। ছবি: আব্দুল গণি

ভোট দিয়ে বের হয়ে উপস্থিত সাংবাদিকদের আইভী বলেন, ভোটের পরিবেশ এখনও ঠিক আছে। আমি জানি না একটু পর কী হবে! তবে আমি বলবো ভোট দিতে দেওয়া হোক সবাইকে। যেখানে স্লো আছে সেখানে দ্রুত করা হোক এবং আইনশৃঙ্খলা বাহিনী যেন সহায়তা করে। আমি শুধু আমার কথা বলছি না। সবার কথা বলছি।

ডা. সেলিনা হায়াৎ আইভী। ছবি: আব্দুল গণি

তিনি বলেন, সহযোগিতা করলে যেটা হবে আমি সেই সিদ্ধান্ত মেনে নেব। তবে আমি জানি, নরায়ণগঞ্জের মানুষ আমাকেই বেছে নিয়েছে। অলরেডি তারা নির্ধারণ করে ফেলেছে কাকে ভোট দেবে। ইনশাআল্লাহ নৌকা জয়যুক্ত হবে, আইভীর জয় হবেই হবে, গণজোয়ারের জয় হবেই হবে।

ছবি: আব্দুল গণি

আইনশৃঙ্খলা বাহিনীকে আবারও অনুরোধ করে আইভী বলেন, তারা অনেক পরিশ্রম করেছেন। আরেকটিু পরিশ্রম করে একদম নিরপেক্ষভাবে নির্বাচনটা করা হোক। নিরপেক্ষ নির্বাচন হলে অবশ্যই আমি জিতবো।