সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৫১টির বা ৩৯ দশমিক ৯৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে বসুন্ধরা পেপারের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আগের কার্যদিবস বৃহস্পতিবার বসুন্ধরা পেপারের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬৭ দশমিক ৭০ টাকায়। রবিবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ৬৪ দশমিক ৩০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৩ দশমিক ৫০ টাকা বা ৫ দশমিক ১৬ শতাংশ কমেছে। এর মাধ্যমে বসুন্ধরা পেপার ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।
রবিবার ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ড্যাফোডিল কম্পিউটার্সের ৩ দশমিক ৭৯ শতাংশ, রবির ৩ দশমিক ৬৭ শতাংশ, ইস্টার্ন কেবলসের ৩ দশমিক ৬৪ শতাংশ, রানার অটোমোবাইলসের ৩ দশমিক ৫৫ শতাংশ, বিচ হ্যাচরির ৩ দশমিক ৩৪ শতাংশ, লাভেলোর ৩ দশমিক ২৮ শতাংশ, প্রাইম ইনসিওরেন্সের ৩ দশমিক ১০ শতাংশ, এশিয়া ইনসিওরেন্সের ৩ দশমিক ৩৮ শতাংশ এবং ডেসকোর শেয়ার দর ৩ দশমিক শূন্য ২ শতাংশ কমেছে।