স্পেনের বৃদ্ধাশ্রমে আগুন, নিহত ৫

স্পেনের পূর্বাঞ্চলে একটি বৃদ্ধাশ্রমে বুধবার প্রথম প্রহরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ৫ জনের মৃত্যু এবং আরও অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির ফায়ার সার্ভিস। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ফ্রান্সের দমকল বাহিনীর আঞ্চলিক দপ্তরের দেয়া টুইটার বার্তায় বলা হয়, ভলেন্সিয়ারমকেদায় অবস্থিত এ বৃদ্ধাশ্রমে মঙ্গলবার (১৮ ডিসেম্বর) মধ্যরাতের দিকে আগুন ছড়িয়ে পড়ে। সেখানে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ছয়টি গাড়ি কাজ করে।

তারা আরও জানায়, এ ঘটনায় পাঁচজন প্রাণহারান এবং ১১ জন আহত হন। আহতদেরও হাসপাতালে নেয়া হয়েছে। কমকলকর্মীরা সেখানে থাকা ৭০ বাসিন্দার সকলকে উদ্ধার করেছে।

স্থানীয় সংবাদ মাধ্যমে পরিবেশিত খবর অনুযায়ী, সেখানের অক্সিজেন ইউনিটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে থাকতে পাওে বলে প্রাথমিক তদন্তে ইঙ্গিত পাওয়া গেছে।