২ বছর ধরে বাবা-ভাইয়ের যৌন লালসার শিকার কিশোরী! 

নিজের বাবা ও বড় ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছে ভারতের মুম্বাইয়ের এক কিশোরী। কিশোরীর অভিযোগ,  টানা দু’বছর ধরে বারবার এই ধরনের নির্যাতনের মুখে পড়তে হয়েছে তাকে। 

দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, এই ঘটনায় পুলিশ দুই অভিযুক্তকে জেরা করেছে। জেরার মুখে নিজেদের অপরাধ স্বীকারও করেছে অভিযুক্তরা। এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। 

জানা যায়, দশম শ্রেণির ছাত্রী ওই কিশোরী গত কয়েক বছর ধরে মনের ভিতরে আতঙ্ক ও অস্থিরতাকে সঙ্গে করে নীরবই ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সাহস করে স্কুলের শিক্ষিকা ও অধ্যক্ষকে সব খুলে বলেন। তাদের সহায়তায় শেষ পর্যন্ত এক স্বেচ্ছাসেবী সংস্থার কাছে মুখ খুলে ওই কিশোরী। কাউন্সেলিংয়ের পরে কিশোরী রাজি হয় পুলিশে অভিযোগ জানাতে। এরপরই আটক করা হয় দুই অভিযুক্তকে। 

ওই কিশোরী জানায়, ঘটনার সূত্রপাত ২০১৯ সালের জানুয়ারিতে। নিজের ঘরে ঘুমিয়ে থাকাকালীন সেখানে প্রবেশ করে তার বাবা। ৪৩ বছরের ওই ব্যক্তি নিজের মেয়েকে যৌন নির্যাতন করে। ওই একই মাসে তার ২০ বছরের ভাইও তার শ্লীলতাহানি করে। এরপর থেকে শুরু হয় নিয়মিত নির্যাতনের ঘটনা। একাধিক বার তাকে ধর্ষণের শিকার হতে হয়েছে বলে অভিযোগ জানিয়েছে ওই কিশোরী। 

এখানেই শেষ নয়। তার আশঙ্কা, হয়তো একই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছে তার ছোটবোনকেও।

কিশোরীর অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বাবা ও ছেলেকে ইতিমধ্যেই আটক করেছে।