কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে অনলাইনে ক্লাস-পরীক্ষা নেয়া যাবে। এছাড়াও খোলা থাকবে আবাসিক হলসমূহ।

শুক্রবার (২১ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের জরুরি অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

একাডেমিক কাউন্সিল সূত্রে জানা যায়, অনলাইনে ক্লাস-পরীক্ষা চলমান থাকবে। আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে বেলা ২টা পর্যন্ত অফিস খোলা থাকবে এবং স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম চলবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনের আলোকে ক্লাস-পরীক্ষাসমূহ অনলাইনে পরিচালনা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। অফিস সীমিত পরিসরে চলবে।