হাবিপ্রবির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও ক্লাস অনলাইনে

করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও ক্লাস কার্যক্রম অনলাইনে সম্পন্ন হবে।

ভর্তি কমিটির সচিব রেজিস্ট্রার অধ্যাপক ডা. ফজলুল হক এই তথ্য নিশ্চিত করেন।

২০২১ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আগামী ২৮ ও ২৯ জানুয়ারিতে অনলাইনে সম্পন্ন হবে এবং অনুষদ ভিত্তিক ওরিয়েন্টেশনের জুম লিংক  শিক্ষার্থীদের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে পাঠানো হবে। 

নবীন শিক্ষার্থীদের ক্লাস আগামী ৩০ জানুয়ারি  অনলাইনে শুরু হবে। করোনা সংক্রমণের হার কমে এলে পরবর্তীতে সশরীরে ক্লাস কার্যক্রম শুরু হবে বলে জানা যায়।

উল্লেখ্য যে, গুচ্ছভুক্ত এ,  বি এবং সি  ইউনিটের অধীনে হাবিপ্রবির ২য় ধাপে অপেক্ষামান তালিকায় থাকা শিক্ষার্থীদের সাক্ষাৎকার এবং ভর্তি কার্যক্রম আগামী ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে।