রাজ-পরীমণির গায়ে হলুদের ছবি প্রকাশ্যে

পরীমণি ও রাজ আবার বিয়ে করছেন আজ। শুক্রবার দিবাগত রাতে বেশ ঘটা করেই হলুদ সন্ধ্যা হলো তাদের। এই অনুষ্ঠানের আলোকচিত্র পরীমণি ফেসবুকে পোস্ট করেছেন। হলুদ সন্ধ্যায় উপস্থিত ছিলেন চয়নিকা চৌধুরী, গিয়াস উদ্দিন সেলিম ও রেদোয়ান রনিসহ বেশ কয়েকজন নির্মাতা।

আর বিয়ের আনুষ্ঠানিকতা সারা হবে আজ শনিবার (২২ জানুয়ারি) রাতে। গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম।

গায়ে হলুদের অনুষ্ঠান পরীমণি।

তিনি জানান, রাজ-পরীর বাসাতেই ২০ জনের মতো অতিথি নিয়ে হলুদের আয়োজন হয়েছে। একইভাবে শনিবার (২২ জানুয়ারি) রাতেও একটা বিয়ের আনুষ্ঠানিকতা হবে। রাজের এবারের বিয়েটাও খুব বেশি অতিথি থাকছেন না। দুই পরিবার মিলে ২০-থেকে ২৫ জনের মতো লোক থাকছেন।

এদিকে শুক্রবার রাত ১১টা ৫৬ মিনিটে সামাজিক যোগাযোগ মধ্যমে গায়ে হলুদের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন চয়নিকা চৌধুরী। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘পরী আর রাজ..। শুভকামনা।’

অন্যদের সঙ্গে পরীমণি।

পরীমণি ও রাজের ভাষ্যমতে, তাদের বিয়ে হয়েছে ২০২১ সালের ১৭ অক্টোবর। আর  বিয়ের কথা সামনে আনেন ১০ জানুয়ারি। বাবা-মা হচ্ছেন এ খবর দেওয়ার মাধ্যমে তারা যে বিয়ে করেছেন সে খবরও দেন।